✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মুখে ব্রণ হচ্ছে? জেনে নিন সহজ সমাধান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৩, | ২২:০০:৫৯ |

বর্তমান সময়ের অন্যতম সাধারণ ত্বকের সমস্যা হলো ব্রণ। কিশোর-কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক-সব বয়সীদের মাঝেই এ সমস্যা দেখা যায়। ধুলাবালি, হরমোনের পরিবর্তন, অনিয়মিত জীবনযাপন কিংবা ভুল প্রসাধনী ব্যবহারের কারণে মুখে ব্রণ হতে পারে। তবে কিছু সচেতনতা ও ঘরোয়া যত্নেই ব্রণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

কেন হয় ব্রণ?

বিশেষজ্ঞদের মতে, ত্বকের তেলগ্রন্থি থেকে অতিরিক্ত তেল নিঃসরণ, মৃত কোষ জমে থাকা এবং ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে ব্রণ হয়। এছাড়া অতিরিক্ত মেকআপ, স্ট্রেস এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও এর জন্য দায়ী।

সমাধানের উপায়

নিয়মিত মুখ পরিষ্কার রাখুন : দিনে অন্তত দুইবার হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। এতে ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা দূর হয়।

তেলযুক্ত প্রসাধনী এড়িয়ে চলুন : অয়েল-ফ্রি ও নন-কমেডোজেনিক পণ্য ব্যবহার করলে ব্রণ কম হয়।

ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করুন : মধু ও দারুচিনি মিশিয়ে মুখে লাগাতে পারেন নিমপাতা বেটে ব্যবহার করলে জীবাণু কমে অ্যালোভেরা জেল ত্বক ঠান্ডা রাখে ও ব্রণ কমাতে সাহায্য করে।

পর্যাপ্ত পানি পান করুন : প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করলে শরীরের বিষাক্ত উপাদান বের হয়ে যায়, ত্বক থাকে সতেজ।

স্বাস্থ্যকর খাবার খান : তেল-ঝাল কমিয়ে শাকসবজি, ফলমূল ও প্রোটিনসমৃদ্ধ খাবার খেলে ব্রণ কমতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্যকর খাবার খেতে হবে।

ব্রণে হাত দেবেন না :  ব্রণ খোঁটালে দাগ হয়ে যেতে পারে এবং সংক্রমণ বাড়ে। ব্রণ পুরোপুরি এড়ানো না গেলেও সঠিক যত্নে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

যদি ব্রণ দীর্ঘদিন ধরে থাকে বা ব্যথাযুক্ত হয়ে ওঠে, তাহলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

সূত্র : আনন্দবাজার

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..