✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘দ্য কপিল শর্মা শো’ বন্ধ হয়ে যাচ্ছে!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-২৫, | ০৮:৫৫:৩৮ |

বন্ধ হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’। জানা গেছে, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই বন্ধ হচ্ছে কপিলের শো। ওই শোয়ের বেশ কিছু পরিবর্তন করে, ফের কয়েক মাসের মধ্যেই তা নতুন করে প্রচার করা হবে। শোয়ের পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তনের পাশাপাশি আর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কপিল শর্মা শোয়ের সাময়িক বন্ধের পিছনে আর কী কারণ রয়েছে, সে বিষয়ে খোলাসা করে কিছু জানানো হয়নি চ্যানেলের তরফে। ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয় দ্য কপিল শর্মা শো। ক্রুষ্ণা অভিষেক, সুমনা চক্রবর্তী, কিকু সারদা, ভারতী সিংদের নিয়ে জমজমাট এই শো দর্শকদের মন কেড়ে নেয়। সম্প্রতি এই কপিল শর্মা শোয়ের অন্যতম আকর্ষণ চিঙ্কি মিঙ্কি নামের যমজ বোন।

যাদের গলায় কাপ্পু শর্মা শুনে হেসে ফেলেন আট থেকে আশির জনতা। এদিকে কপিল শর্মার স্ত্রী গিনি চাথরাথ দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা। আর কয়েকদিনের মধ্যেই কপিল, গিনির জীবনে দ্বিতীয় সন্তান হাজির হচ্ছে। ফলে সাময়িক বিরতির মাঝ কপিল গিনি এবং ছোট্ট সন্তানকে আরও সময় দিতে পারবেন বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..