সর্বশেষ :
সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘটতে চলেছে? বিশ্বকাপে কারা হতে পারেন নতুন সুপারস্টার, নজরে ৫ তরুণ বার্সেলোনায় যোগ দেওয়ায় সমর্থকদের কাছে ক্ষমা চাইল গ্রিজম্যান কোরবানির বাজারে আলোচনায় ৪২ মণের ‘কালো পাহাড়’ বিশ্ব গলফে নতুন নায়ক, আলোচনার কেন্দ্রে অ্যারন রাই বক্স অফিস কাঁপাচ্ছে ‘মাইকেল’, তবে কতটা সত্যের কাছাকাছি নঁতের অবনমনে আল্ট্রাসদের তাণ্ডব, ক্ষোভ ঝাড়লেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী শি-পুতিন বৈঠকের একদিন আগে চীনা জাহাজে ভয়াবহ হামলা রাশিয়ার ‘পেদ্দি’-র ট্রেইলারে ঝলক নিয়ে হাজির রাম চরণ

কোরবানির বাজারে আলোচনায় ৪২ মণের ‘কালো পাহাড়’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৮, | ২০:৫৯:০৭ |

মাথা ও পেছনের অংশ সাদা, আর পুরো শরীর কালো—দেখলেই নজর কাড়ে বিশাল আকৃতির এক হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু। সাড়ে পাঁচ বছর বয়সী এই গরুটির নাম রাখা হয়েছে ‘কালো পাহাড়’। প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা এই গরুটি আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রির অপেক্ষায় রয়েছে।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের গ্রাম্য পশু চিকিৎসক মনিরুজ্জামান মৃধার বাড়িতেই দেখা মিলবে এই বিশাল গরুটির। সাদা-কালো রঙের এই গরুর নাম ‘কালো পাহাড়’—নামের মতোই যেন তার বিশাল আকৃতি। মাত্র সাড়ে পাঁচ বছর বয়সেই গরুটির উচ্চতা প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি এবং দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। এর ওজন প্রায় ৪২ মণ।

পাঁচ বছর আগে নড়াইল জেলার পহরডাঙ্গা হাট থেকে ছোট অবস্থায় গরুটি সংগ্রহ করেন খামারি মনিরুজ্জামান মৃধা। এরপর থেকে তিনি নিজের বাড়িতে প্রাকৃতিক উপায়ে গরুটিকে লালন-পালন করে বড় করেছেন।

গরুটির নিয়মিত খাবারের তালিকায় রয়েছে গমের ভুসি, চালের গুঁড়া, খড়, সয়াবিন মিলের ভুসি ও ভুট্টার পাউডার। প্রতিদিন শুধু খাবার ও পরিচর্যায় খরচ হয় প্রায় এক হাজার টাকা।

খামারি জানান, গত বছরের মতো এবারও কোরবানির ঈদকে সামনে রেখে গরুটি বিক্রির প্রস্তুতি নিয়েছেন তিনি। তবে ন্যায্য মূল্য পেলেই ‘কালো পাহাড়’ বিক্রি করবেন বলে জানান এই খামারি।

বিশাল আকৃতি ও আকর্ষণীয় গঠনের কারণে ‘কালো পাহাড়’ এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। কোরবানির সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে গরুটির প্রতি আগ্রহ। এখন দেখার বিষয়—এবার কোরবানির বাজারে কত দামে বিক্রি হয় আলোচিত এই গরু ‘কালো পাহাড়’।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..