✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইতালিতে ঈদুল আজহা ২৭ মে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৮, | ১৪:০৭:১৭ |
ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। দেশটির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ ৬০ হাজারও বেশি বাংলাদেশিসহ অন্যান্য দেশের মুসলিম ধর্মাবলম্বীরা ঈদ উদযাপন করবেন। সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করা হয় ইউরোপের দেশগুলোতে।

ইতোমধ্যে ঈদকে সামনে রেখে দেশে ও প্রবাসে পশু কুরবানি করতে প্রস্তুতি সম্পন্ন করছেন প্রবাসীরা। রোমে কোরবানির অর্ডার নিচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কেউ আবার ব্যক্তি উদ্যোগে কোরবানি দিচ্ছেন বলে জানান প্রবাসী বাংলাদেশিরা।

ইতালি প্রশাসনের অনুমতি সাপেক্ষে দেশটির বিভিন্ন শহরের মসজিদ গুলোতে ও ইতালির রাজধানী রোমে ভিক্টোরিয়া পার্কে, তরপিনাতারা ভাংগা দেয়াল পার্কে এবং বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ইতালির ভেনিস, নাপোলি, ভিসেন্সা, কাতানিয়া, আনকোনা, রিমিনি, ভেনিস, নোভারা, ভারেজে, গালারাতে, লিগ্নিয়ানো, কোমো, লেক্কো, পিয়েলতেল্লো, ব্রেসিয়া, বেরগামো,মোনছা, কারনাতেসহ মিলান লোম্বার্দীয়ার বিভিন্ন শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলা কমিউনিটির নেতারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..