✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এআই খাতে বিনিয়োগ জোরদার করছে এনভিডিয়া

বছরের প্রথম চার মাসে ব্যয় ৪০ বিলিয়ন ডলার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৭, | ১৮:৪৩:১৫ |
চিপ শিল্পের অন্যতম নাম এনভিডিয়া। কোম্পানিটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের সবচেয়ে বড় বিনিয়োগকারী।

চলতি ২০২৬ সালে কোম্পানিটির ইকুইটি বিনিয়োগ এরই মধ্যে ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। মূলত নিজেদের তৈরি চিপের বাজার ধরে রাখা ও পুরো এআই খাতের ওপর নিয়ন্ত্রণ বাড়াতেই কোম্পানিটি এ কৌশল নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর সিএনবিসি।

প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়া গত বছর থেকেই এআই অবকাঠামোসংশ্লিষ্ট কোম্পানিগুলোয় বিনিয়োগ বাড়াতে শুরু করে। এর মধ্যে ইন্টেলে ৫০০ কোটি ডলার বিনিয়োগের খবরে এনভিডিয়াকে নিয়ে বেশ আলোচনা চলে প্রযুক্তি মহলে।

চলতি সপ্তাহেও এনভিডিয়া বড় দুটি চুক্তি করেছে। কোম্পানিটি ডেটা সেন্টার অপারেটর ‘আইআরইএন’-এ ২১০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। পাশাপাশি ১৭৫ বছরের পুরনো কাঁচ নির্মাতা প্রতিষ্ঠান ‘কর্নিং’-এ ৩২০ কোটি ডলার বিনিয়োগের চুক্তি করেছে এনভিডিয়া। এ ঘোষণার পর কোম্পানি দুটির শেয়ারদরও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সাম্প্রতিক সময়ে এনভিডিয়ার ঘোষণা ছিল চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ে ৩ হাজার কোটি ডলার বিনিয়োগ। এছাড়া কোম্পানিটি অ্যানথ্রোপিক ও ইলোন মাস্কের এক্সএআইয়েও বিপুল অর্থ বিনিয়োগ করেছে।

সমালোচকরা বলছেন, এনভিডিয়া সেই সব কোম্পানিতেই অর্থ দিচ্ছে, যারা ঘুরেফিরে এনভিডিয়ার চিপই কিনবে। অনেকে একে ‘সার্কুলার ইনভেস্টমেন্ট’ বা চক্রাকার বিনিয়োগ বলছেন। অর্থাৎ এনভিডিয়া কোম্পানিকে অর্থ দিচ্ছে আর সে কোম্পানি ওই অর্থ দিয়েই আবার এনভিডিয়ার পণ্য কিনছে।

এনভিডিয়ার বাজার মূলধন বর্তমানে প্রায় ৫ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। কোম্পানিটিকে যা বিশ্বের সবচেয়ে দামি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছে। গত অর্থবছরে কোম্পানিটির হাতে নগদ অর্থের প্রবাহ ছিল ৯ হাজার ৭০০ কোটি ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি পর্যন্ত এনভিডিয়ার ব্যালান্স শিটে বেসরকারি বা প্রাইভেট কোম্পানির বিনিয়োগের পরিমাণ ছিল ২ হাজার ২২৫ কোটি ডলার, যা আগের বছর ছিল ৩৩৯ কোটি ডলার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..