✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মেয়েকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাবার কারাদণ্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ২০:২৯:৩১ |

সিরাজগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাবা আক্তার হোসনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।

অভিযুক্ত আক্তার হোসেন জেলার সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের বাসিন্দা। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত বছরের এপ্রিলের ১২ তারিখ বিকালে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশের স্কুল মাঠে খেলা করছিল। এ সময় তার বাবা আক্তার হোসেন তাকে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তবে প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেলে পালিয়ে যায় আক্তার।

এ ঘটনার কয়েক বছর আগেই ভুক্তভোগী শিশুটির মায়ের সঙ্গে তার মায়ের বিবাহি বিচ্ছেদ হয়। এরপর থেকে বাবার সঙ্গে থাকতো শিশুটি। বিষয়টি জানাজানির পর ভুক্তভোগীর মামা বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কারাগারে ছিলেন আক্তার হোসেন। খুব অল্প সময়ের মধ্যেই সাক্ষ্যপ্রমাণ শেষে আজ রায় ঘোষণা করে আদালত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..