✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নেবেন না সালমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-১৬, | ০৯:০১:১৫ |

বলিউড সুপারস্টার সালমান খান। অন্য তারকাদের মতো তিনিও স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু করেছেন। তবে এ বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না এই অভিনেতা।

করোনা মহামারির কারণে ভারতে লকডাউন শুরু হলে নিজের ফার্মহাউজে ছিলেন সালমান। সেখানেই মিউজিক ভিডিওর কাজ করেছেন। এরপর করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমার শুটিংয়ে যোগ দেন তিনি। বর্তমান ‘বিগ বস ১৪’ রিয়েলিটি শো ও ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেতা।

জানা গেছে, করোনার কারণে ঝুঁকি না নিয়ে সতর্কতাস্বরূপ এই দুই ইউনিটের সঙ্গে ‘বায়ো বাবল’ সিস্টেমের মধ্যে আছেন সালমান। এই দুই টিমের বাইরে কারো সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন না তিনি। এমনকি একান্ত প্রয়োজন ছাড়া কারো সংস্পর্শেও যাচ্ছেন না। এছাড়া ইউনিটের সবাইকে বাধ্যতামূলক মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে বলা হয়েছে।

২০১৮ সালে মুক্তি পাওয়া মারাঠি ভাষার ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ সিনেমা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। সালমান ছাড়াও এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তার ভগ্নিপতি আয়ুশ শর্মা। এটি পরিচালনা করছেন মহেশ মাঞ্জরেকর। চলতি বছরের মাঝামাঝিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..