✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হজ পালনে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৩, | ১৪:২৮:৩৪ |
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৩ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে মক্কায় ১১ জন ও মদিনায় ২ জন। বুধবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হেল্প ডেস্কের তথ্যানুয়ায়ী, গত ৮ এপ্রিল যশোরের কোতোয়ালির মো. আব্দুল মতিন (৫৩) ও দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪) মক্কায় মারা গেছেন। তারা বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন।

এ ছাড়া গত ১১ মে সাভারের নুসরাত শারমীন নামের এক নারী হজযাত্রী মক্কায় মারা যান। ৪ মে মক্কায় মারা যান ঠাকুরগাঁওয়ের হরিপুরের নিলুফা বেগম, ৩ মে ফরিদপুর জেলার সরদ উপজেলার নাসিরউদ্দিন বিশ্বাস, একই দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান চাঁপাইনবাবগঞ্জের সদরের মাহফুজা বেগম। ২৮ এপ্রিল মদিনায় মারা যান রংপুরের কোতোয়ালী থানার শামসুল আলম, ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১), একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। এ ছাড়া ২৬ এপ্রিল মক্কায় মারা যান দিনাজপুরের বিরামপুরের খলিলুর রহমান, ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলা এলাকার সেরাজুল হক।

এর আগে ২২ এপ্রিল টাঙ্গাইলের সদরের আবুল কাশেম, ২১ এপ্রিল মারা যান জয়পুরহাটের সদরের নইম উদ্দীন মন্ডল। 

এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে।

হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..