✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নববর্ষে শাকিব খানের প্রথম শুটিং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-১১, | ০৫:৫৬:৫৩ |

নতুন বছর শুরু হলেও নতু্ন সুখবর আসছিল না ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খানের কাছ থেকে। সুখবর বলতে নতুন কোনো ছবি। তবে ভক্তদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। নতুন বছরে সবে ক্যামেরার সামনে দাঁড়ালেন ‘শিকারি’খ্যাত এ নায়ক। নতুন একটি বিজ্ঞাপনের মাধ্যমে এফডিসিতে শুটিংয়ে অংশ নিলেন তিনি। শিগগিরই ভক্তরা জানতে পারবেন তার নতুন ছবির খবর।

বিজ্ঞাপনটি এসএমসি ওরস্যালাইন-এন এর। সোমবার সকাল থেকে এফডিসির জসিম ফ্লোরে বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নেন শাকিব। এটি নির্মাণ করেন ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ ছবির নির্মাতা পিপলু খান।

বিজ্ঞাপনটি নিয়ে নির্মাতা জানান, দারুণ এক অভিনেতার বাইরেও দারুণ একজন মানুষ শাকিব খান। তার সঙ্গে প্রথম কাজ করছি। সব মিলিয়ে অভিজ্ঞতা দারুণ।

সিনেমায় শাকিব খানকে যেভাবে দর্শকরা দেখে পছন্দ করেন বিজ্ঞাপনটিতেও তেমন এক চরিত্রে দেখতে পাবেন বলে জানিয়েছেন এ নায়ক। একদিনেই শেষ হয়েছে বিজ্ঞাপনটির শুটিং।

শাকিব খানের নতুন এই বিজ্ঞাপন টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগের প্রচার হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..