✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সন্তানদের জন্য রেখে গেছেন শুধু তিনটি গাড়ি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০৯, | ০৫:০৫:৩১ |

দিয়েগো ম্যারাডোনা মৃত্যুর পর তার সম্পদের বণ্টন ও উত্তরাধিকারের লড়াই নিয়ে যে ঝামেলা বাধবে তা বোঝাই যাচ্ছিল।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির উইল সম্পর্কে এখনও পরিষ্কার কিছু জানা যায়নি। আইনি বিষয়গুলো দেখতে সরকারের পক্ষ থেকে প্রশাসক ও আইনজীবী নিয়োগ করা হয়েছে।

তবে তাতে পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে উঠছে। ইতালির নেপলসে জন্ম নেয়া ম্যারাডোনার বড় ছেলে দিয়েগো জুনিয়র তার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে জানতে পেরেছেন, তার বাবার সম্পদের তালিকায় আছে মাত্র তিনটি গাড়ি!

প্রকৃত সত্য উদ্ঘাটন করতে তাই বুয়েনস এইরেসে উড়ে যাচ্ছেন দিয়েগো জুনিয়র। যাওয়ার আগে ইতালির গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘এই সফরের মূল উদ্দেশ্য বাবাকে শেষ বিদায় জানানো।

করোনায় আক্রান্ত হওয়ায় তার শেষকৃত্যে আমি উপস্থিত থাকতে পারিনি। আর্জেন্টিনায় আমার একজন আইনজীবী আছেন।

দিনে অন্তত পাঁচবার তার সঙ্গে আমার কথা হয়। তার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমার বাবার সম্পদের তালিকায় এখন পর্যন্ত মাত্র তিনটি গাড়ির অস্তিত্ব পাওয়া গেছে, যা শুনে আমি হতভম্ব। এই গল্পের অনেক অন্ধকার দিক আছে। আমি সত্যটা জানতে চাই।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..