✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৬, | ১১:৫৭:২৭ |
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে, যা নগরবাসীর জন্য উদ্বেগজনক সংকেত দিচ্ছে। বিশ্বজুড়ে বায়ুদূষণ ক্রমেই বাড়লেও দীর্ঘদিন ধরে এ সংকটের বড় ভুক্তভোগী মেগাসিটি ঢাকা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার–এর তথ্য অনুযায়ী, এদিন ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১৮১। এই স্কোর অনুযায়ী বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, যা ‘অস্বাস্থ্যকর’ বায়ুমানের মধ্যে পড়ে।

তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার একিউআই স্কোর ৩১৭—‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে। দ্বিতীয় স্থানে থাকা লাহোরের স্কোর ২০৬, আর তৃতীয় স্থানে থাকা বেইজিংয়ের স্কোর ১৯০। এছাড়া পঞ্চম অবস্থানে রয়েছে কাঠমান্ডু, যার স্কোর ১৮৮। 

বায়ুমানের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে অন্যদেরও বাইরে অবস্থান ও শারীরিক কার্যক্রম কমিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..