চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৬০ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।
বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল হয়েছিল ১৯৫৪ সালে, স্বাগতিক সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মধ্যে। সেদিন ১২ গোলের সবগুলো হয়েছিল ৬০ মিনিটের মধ্যে। গড়ে প্রতি পাঁচ মিনিটে একবার করে জালে বল জড়িয়েছে।
নেইমারকে নিয়ে ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপ খেলার সম্ভাবনা ক্রমান্বয়ে বাড়ছে!
বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৫৫ সদস্যের দল, যারা আছেন স্কালোনির তালিকায়
লুজানে এক ঘণ্টার গোল উৎসবে শেষ হাসি হেসেছিল অস্ট্রিয়া। ৩-০ গোলে পিছিয়ে ছিল তারা, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৭-৫ ব্যবধানে স্বাগতিকদের বিদায় করে।
রবার্ট বাল্লামান ১৬তম মিনিটে সুইজারল্যান্ডের হয়ে গোলমুখ খোলেন, যা ছিল তিন মিনিটে ৩ গোলের প্রথমটি। বিরতির আগেই ৫-৪ গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। মানে প্রথম অর্ধেই হয়েছিল ৯ গোল। ৭৬তম মিনিটে এরিখ প্রোবস্ট সপ্তম গোল করে অস্ট্রিয়ার মহানাটকীয় প্রত্যাবর্তনে জয় নিশ্চিত হয়। ‘দ্য হিট ব্যাটল অব লুজান’ নামে খ্যাত এই ম্যাচে হ্যাটট্রিক করেন অস্ট্রিয়ার ওয়াগনার ও সুইজারল্যান্ডের হুগি।
এ জাতীয় আরো খবর..