✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মেসির লিগের এক ক্লাবের নজরে এবার নেইমার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১১, | ১৮:৩০:৩৪ |
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার। আপাতদৃষ্টিতে তার বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্ষীণ, যদিও কার্লো আনচেলত্তি তাকে নিবিড়ভাবে দেখছেন। প্রায় সময় ইনজুরিতে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সান্তোসের হয়ে এই মৌসুমে ৬ ম্যাচ খেলে তিনটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন। তবে এই ক্লাব শিগগিরই ছাড়তে যাচ্ছেন তিনি।

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, নেইমার ও তার প্রতিনিধি দল সিনসিন্নাতির সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন। চুক্তি হয়ে গেলে সাবেক সতীর্থ ও বন্ধু লিওনেল মেসির মুখোমুখি হবেন তিনি। মেজর লিগ সকারের এই ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যে থমাস মুলারকে নিয়ে গেছে। এখন ব্রাজিলিয়ান তারকার দিকে চোখ তাদের।



আপাতত আমেরিকান ক্লাব ও নেইমারের ক্যাম্প আলোচনার প্রাথমিক পর্যায়ে। কিন্তু তারা বেশ আগ্রহ নিয়ে কথা দলবদলের ব্যাপারে আলাপ করছে। চুক্তি চূড়ান্ত হওয়ার ব্যাপারটি যদিও বহুদূর, বিশেষ করে সিনসিন্নাতিতে যেহেতু এখন ‘ডেজিগনেটেড খেলোয়াড়ের’ জায়গা পূরণ হয়ে গেছে।

তাই নেইমারকে পেতে নতুন কোনো বিকল্প খুঁজতে হবে তাদেরকে। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সান্তোসে চুক্তিবদ্ধ তিনি।

তবে এতটুকু নিশ্চিত যে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত নেইমারের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত জানা যাচ্ছে না। ২০২৩ সালের অক্টোবর থেকে ব্রাজিলের জার্সিতে খেলেননি তিনি। দেশের শীর্ষ গোলদাতা গত দুই সপ্তাহ ধরে মাঠের বাইরে। সম্প্রতি দ্র্রুত সুস্থতা ফিরে পেতে হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন। সান্তোস কোচ কুকা গত মঙ্গলবার বলেছিলেন, মজুনের বিশ্বকাপে জায়গা পেতে বিশেষ একটি অস্ত্রোপচার করাতে হয়েছে নেইমারকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..