✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাঠে নামার আগেই হাসারাঙ্গার আইপিএল শেষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১০, | ১২:৫৭:৩৩ |

চোটের কারণে আইপিএল শেষ লঙ্কান লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার। তার বদলি হিসেবে দ্রুতই নতুন ক্রিকেটারের নাম ঘোষণা করবে লখনৌ সুপার জায়ান্টস (এলএসজি)। ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেট ডিরেক্টর টম মুডি বলেছেন, তারা ‘আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে’ একজন বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে।

ক্রিকনইফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, লখনৌ শিবিরে ডাক পড়তে পারে জর্জ লিন্ডের। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি এই স্পিনার এখন পর্যন্ত আইপিএলে খেলেননি। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ চলাকালে মুডি বলেন, ‘আমরা ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি যে সে (হাসারাঙ্গা) আমাদের সঙ্গে যোগ দিতে পারবে না। আমরা বদলি খুঁজছি, যা ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে।’

ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে বাম হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার পর থেকেই হাসারাঙ্গা মাঠের বাইরে রয়েছেন। আইপিএলে খেলতে এনওসি পাওয়ার জন্য শ্রীলঙ্কা ক্রিকেটের তত্ত্বাবধানে বাধ্যতামূলক ফিটনেস টেস্ট তিনি দেননি।

নিলামে এলএসজি হাসারাঙ্গাকে ২ কোটি রুপিতে (প্রায় ২ লাখ ২২ হাজার মার্কিন ডলার) কিনেছিল, কিন্তু চোট পাওয়ার কারণে তিনি দলে যোগ দিতে পারেননি। গত মৌসুমে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন এবং ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..