তিন দিনে ১৯ শতাংশ শিশুকে দেওয়া হয়েছে হামের টিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ১৩:৫৩:৩৩ |
দেশব্যাপী হামের প্রাদুর্ভাব বাড়ায় সরকার গত ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে। এ কর্মসূচির আওতায় প্রথম তিন দিনে ২ লাখ ২৮ হাজার ৪১৫ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ১৯ শতাংশ।

বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগামী ২২ এপ্রিল পর্যন্ত ছয় বিভাগের ৩০ জেলায় ১২ লাখ ৩ হাজার ২৬৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

এর মধ্যে গত তিন দিনে ২ লাখ ২৮ হাজার ৪১৫ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। যার মাধ্যমে লক্ষ্যমাত্রার ১৯ শতাংশ শিশুদের টিকা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এদিকে আগামী ১২ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি, বরিশাল সিটি করপোরেশন এলাকায় হামের টিকা কার্যক্রম শুরু হবে। ৩ মে থেকে দেশব্যাপী এই টিকা কার্যক্রম শুরু হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..