সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

আবার ‘কুইন’ হয়ে ফিরছেন কঙ্গনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৬, | ২০:১৫:০৮ |
রাজনীতির মঞ্চে সক্রিয় হওয়ার পর অভিনয়ে খানিকটা ছন্দপতন ঘটেছিল। তবে সেই বিরতি কাটিয়ে আবারও নিজের অন্যতম সফল চরিত্রে ফিরতে চলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ২০২৪ সালের জুনে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে রাজনীতিতেই বেশি সময় দিচ্ছেন কঙ্গনা। ফলে অভিনয় ক্যারিয়ারে গতি কিছুটা কমেছে। দর্শকদের মধ্যেও তার নতুন সিনেমা নিয়ে আগের মতো আগ্রহ দেখা যায়নি।

রাজনীতিতে সক্রিয় হওয়ার পর তার মুক্তিপ্রাপ্ত একমাত্র সিনেমা ইমার্জেন্সি, যা তিনি নিজেই পরিচালনা করেছিলেন। তবে সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই প্রেক্ষাপটে কঙ্গনা ফিরছেন তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা কুইন-এর সিকুয়েল নিয়ে।



২০১৪ সালের ‘কুইন’-এ দিল্লির এক সাধারণ মেয়ের একাকী ইউরোপ ভ্রমণের গল্প দেখানো হয়েছিল, যেখানে আত্মবিশ্বাস ও স্বাধীনতার নতুন অর্থ খুঁজে পায় চরিত্রটি। নতুন সিকুয়েলে সেই রানীকেই আবার দেখা যাবে, তবে এবার তার যাত্রা সীমাবদ্ধ থাকবে ভারতের ভেতরেই। দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে সে।

প্রাথমিকভাবে সিকুয়েলটির নাম ভাবা হয়েছে ‘কুইন ফরএভার’। দীর্ঘ সময় ধরে চিত্রনাট্য নিয়ে কাজের পর শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। চলতি মাসের শেষ দিকে ভারতের নানা লোকেশনে শুরু হবে শুটিং। উত্তর থেকে দক্ষিণ দেশের বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য উঠে আসবে ছবির পটভূমিতে।

পরিচালনায় থাকছেন আগের সিনেমাটি নির্মাতা বিকাশ বাহল। প্রথম কিস্তির মতো এবারও নারী স্বাধীনতা ও আত্মনির্ভরতার বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটিতে আগের সহশিল্পী রাজকুমার রাও ফিরবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সবকিছু ঠিক থাকলে, চলতি বছরের শেষ দিকে অথবা ২০২৭ সালের শুরুতে মুক্তি পেতে পারে ‘কুইন ফরএভার’। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..