✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শর্ত দেননি কাজল আগরওয়াল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-০৫, | ০৯:৫৩:৩৮ |

অভিনেত্রী কাজল আগরওয়াল। ভারতের দক্ষিণী সিনেমাতে বেশি দেখা যায় তাকে। বলে বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন।

কিছুদিন আগে দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন কাজল। এরপর স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় গেছেন। খুব শিগগির কাজে ফিরবেন তিনি।

এদিকে বিয়ের পর নায়িকারা সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে নানা শর্ত দিয়ে থাকেন। নারীকেন্দ্রীক সিনেমাতেই বেশি দেখা যায় তাদের। তবে এদিক থেকে অন্যদের চেয়ে ব্যতিক্রম কাজল। তার টিমকে এখনো কোনো শর্তের কথা জানাননি জনপ্রিয় এই অভিনেত্রী।

এর আগে বিয়ের পরও অভিনয় চালিয়ে যাওয়া প্রসেঙ্গে কাজল বলেন, ‘আমি মনে করি এই বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া প্রয়োজন। অন্য বিষয়গুলোতেও অনেক গুরুত্ব দিয়েছি। একটি বিষয় নিয়েই থাকতে চাই না। আমার মতে, যদি জীবন একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই তাহলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটি আমার পরিচয়। তাই অভিনয় চালিয়ে যাব। কী করতে চাই এটি সম্পূর্ণ আমার বিষয়। এই ক্ষমতার ব্যবহার আমি অব্যাহত রাখব। কাউকে আমার বিষয়ে সিদ্ধান্ত নিতে দিব না।’

বর্তমানে তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘মোসাগালু’, ‘আচার্য’, ‘ইন্ডিয়ান টু’, ‘মুম্বাই সাগা’ ও ‘প্যারিস প্যারিস’ সিনেমায় দেখা যাবে তাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..