✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফিফা র‌্যাংকিংয়ে নতুন শীর্ষ দল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০১, | ২১:১৪:৪৬ |

ফিফার মার্চের আন্তর্জাতিক উইন্ডো শেষ। বুধবার নতুন র‌্যাংকিং তালিকা প্রকাশ হয়েছে। নতুন রিয়েল-টাইম পয়েন্টস আপডেট সিস্টেমে ফ্রান্স র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে।

ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে জিতে এক নম্বরে উঠল ফ্রান্স। মিসরের সঙ্গে ড্র করে শীর্ষস্থান থেকে নেমে যেতে হয়েছে স্পেনকে। 

কার্লো আনচেলত্তির ব্রাজিল ক্রোয়েশিয়াকে হারিয়ে এই উইন্ডো শেষ করলেও ষষ্ঠ স্থানে নেমেছে। অবস্থা আরও খারাপ হতে পারতো। গত সপ্তাহে ফ্রান্সের কাছে হেরে লাইভ আপডেটে কিছু সময়ের জন্য সাতে ছিল ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়, ইকুয়েডরের সঙ্গে নেদারল্যান্ডসের ড্রয়ে তারা ছয়ে ফিরেছে। পর্তুগাল তাদের টপকে পাঁচে। মৌরিতানিয়া ও জাম্বিয়াকে হারালেও এক ধাপ নেমে তিনে আর্জেন্টিনা।  

এই উইন্ডোতে ভিয়েতনামের কাছে ৩-০ ও সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করে ১-০ গোলে হারের পর র‌্যাংকিংয়ে এক ধাপ নেমে বাংলাদেশ ১৮০তম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..