✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার ঊর্মিলার শিবসেনায় যোগদান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-০২, | ০৬:৫৭:২৫ |

এবার শিবসেনায় যোগ দিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। গত বছরের মার্চে তিনি কংগ্রেসের রাজনীতিতে যোগ দেন। মহারাষ্ট্র থেকে দলের হয়ে নির্বাচনেও অংশ নেন। বলিউড নগরী বলে খ্যাত মুম্বাইয়ের উত্তর কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে ভোট করেন ৪৮ বছর বয়সী ঊর্মিলা। তার বিরুদ্ধে প্রার্থী ছিলেন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ভারতের ক্ষমতায় আসা নরেন্দ্র মোদির বিজেপি প্রার্থী গোপাল শেঠি।

গোপালের কাছে প্রায় ৫ লাখ ভোটের ব্যবধানে হেরে যান ঊর্মিলা। এরপর রাগ-অভিমান নিয়ে কংগ্রেস থেকে পদত্যাগ করেন এই অভিনেত্রী।

এবার তিনি রাজনীতিতে দ্বিতীয় ইনিংস শুরু করলেন। দল বদল করেছেন নব্বই দশকের গ্ল্যামার গার্ল। শিবসেনার হাত ধরে ফের রাজনীতির আঙিনায় ফিরলেন অভিনেত্রী। মঙ্গলবার (১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বান্দ্রায় উদ্ধব ঠাকরের বাসভবনে দলে যোগ দিলেন তিনি।

জানা গেছে, তিনি রাজ্যপালের কোটায় বিধান পরিষদের সদস্যপদ পেতে চলেছেন।

পিটিআই সূত্রে খবর, শিবসেনা জোটের মহা বিকাশ আগাড়ি, কংগ্রেস এবং শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ঊর্মিলাসহ আরও ১১ জনের নাম মহারাষ্ট্রের রাজ্যপাল বি এস কোশিয়ারির কাছে পাঠিয়েছে। রাজ্যপাল যদিও এখনও এই ১২টি নামের তালিকা মঞ্জুর করেনি।

প্রসঙ্গত, অনেক আয়োজন করে কংগ্রেসে যোগ দেয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগ করেন তিনি। দাবি করেছিলেন, দলের বৃহত্তম স্বার্থের পরিবর্তে ক্ষুদ্র স্বার্থে তাকে ব্যবহার করা হচ্ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..