✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতের বিপক্ষে ড্র, সেমিতে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৮, | ২২:০৬:১১ |

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। যেখানে একাই ২ গোল করেছিলেন আমেরিকান প্রবাসী রোনান সুলিভান।


এবার ভারতের বিপক্ষেও দুর্দান্ত খেলেছেন তিনি। তার নেওয়ার কর্নার থেকেই গোল করেছেন মোহাম্মদ আব্দুল রিয়াদ। তাতে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করেছে বাংলাদেশ।


ভারতের সঙ্গে ড্র করায় ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ হয়ে সেমিতে যাচ্ছে। অন্যদিকে ভারতের পয়েন্টও চার। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।



বাংলাদেশ রানারআপ হওয়ায় সেমিতে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন নেপালের মুখোমুখি হবে তারা। আর ভারত খেলবে ভুটানের বিপক্ষে।

ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো ছিল বাংলাদেশ। সেই সুযোগে বেশ কিছু আক্রমণ করেছে ভারত। তাতে গোলও পেয়ে যায় তারা। ১৭তম মিনিটে কর্নার থেকে গোল করেন বিশাল যাদব। এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারত।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের পর গোলের দেখা পায় বাংলাদেশ। যোগ করা সময়ের ১১তম মিনিটে কর্নার থেকে গোল শোধ করে তারা। রোনানের নেওয়া কর্নার থেকে দারুণ শটে গোল করেন আব্দুল রিয়াদ। ১-১ এর সমতায় প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে কোনো দলই আর গোল করতে পারেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..