✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নাটোরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৮, | ১২:২৮:১০ |
নাটোরের সিংড়ায় আলুবোঝাই ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মিন্টু (৩২) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বিজয় নগর এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত মিন্টু ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বগুড়া থেকে নাটোরগামী একটি আলুবোঝাই ট্রাক নওপাড়া এলাকার ফ্লাসি প্লাস জুট মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মিন্টু গুরুতর আহত হন।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে ট্রাক ও ইজিবাইকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

ওসি আরও জানান, ঘাতক ট্রাকের চালক ও সহকারীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..