✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৭, | ২৩:০৬:২৩ |
ফেনীর সিলোনিয়ায় বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অন্তত আটজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার কালিদহ ইউনিয়নের সিলোনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলোনিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চালক, হেলপারসহ অন্তত আটজন আহত হন।

দুর্ঘটনার পর আহতদের মধ্যে চারজন ফেনী শহরের রয়েল হাসপাতালে এবং দুইজন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। অন্যরা আশপাশের ফার্মেসি ও বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


আহতদের মধ্যে নোয়াখালীর বাসিন্দা মো. আরিফ (৩৭), তার স্ত্রী মিনু (২৫) ও সোহাগের (৪৮) নাম জানা গেছে। এ ছাড়া, আরও কয়েকজন চিকিৎসা নিলেও তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ফেনী রয়েল হাসপাতালের অভ্যর্থনা বিভাগে দায়িত্বরত জান্নাত বলেন, হাসপাতালে দুর্ঘটনায় চারজন আহত ব্যক্তি চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে একজনের নাম সোহাগ, অন্যরা নাম-পরিচয় উল্লেখ না করেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা-পুলিশের সার্জেন্ট কাজল কান্তি নাথ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কে যানচলাচল স্বাভাবিক করে। আহতদের বেশিরভাগই সামান্য আঘাত পেয়েছেন। অনেকজন কিছুক্ষণ অপেক্ষা করে আবার অন্য বাসে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। তুলনামূলক যারা বেশি আহত হয়েছেন তারাও চিকিৎসা নিয়ে চলে গেছেন।


তিনি আরও বলেন, প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..