✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাজধানীর মালিবাগে ৫০০ ভরি স্বর্ণ চুরি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৯, | ১০:০৮:২৫ |

ঢাকার যাত্রাবাড়ীতে মার্কেট থেকে স্বর্ণ চুরির রেশ কাটতে না কাটতেই এবার মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। এ ঘটনায় শপিং মলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (৯ অক্টোবর) রাতে মালিবাগের ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকান এ স্বর্ণ চুরি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল এই স্বর্ণ চুরি করে।

শম্পা জুয়েলারির মালিকের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল। এছাড়াও ১০০ ভরির মতো বন্ধকি স্বর্ণ ছিল। সেই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ টাকা ছিল। চোর চক্র সবকিছু লুটে নিয়ে গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..