✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৩, | ১০:৩৮:১৮ |
গত আগস্টে রায়ো ভায়েকানোর মাঠে মৌসুমে প্রথম হোঁচট খেয়েছিল বার্সেলোনা, ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে। এবারও বেশ চ্যালেঞ্জ জানাল ভায়েকানো, তবে ভুল করেনি হ্যান্সি ফ্লিকের দল, ঘরের মাঠে জয় নিয়ে শেষ করেছে লড়াই। লা লিগা পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আরও মজবুত করেছে কাতালুনিয়ান দলটি।

ন্যু ক্যাম্পে রোববার রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০তে জিতেছে বার্সা। জয়ের নায়ক রোনাল্ড আরাউজো প্রথমার্ধে গোলটি করেন।



২৪ মিনিটে জোয়াও ক্যানসেলোর কর্নারে হেডে কাছের পোস্ট দিয়ে গোল করেন উরুগুয়ের সেন্টার-ব্যাক আরাউজো।

প্রথমার্ধে গোলের জন্য ৯টি শট নেয়া বার্সা বিরতির পরও শুরুর দিকে চাপ ধরে রাখে। এই অর্ধের প্রথম ২০ মিনিটে আরও ছয়টি শট নিয়ে, একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। ম্যাচজুড়ে ৬১ শতাংশ বল নিজেদের দখলে রাখে বার্সা। ২৯ ম্যাচে ২৪ জয় ও এক ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..