সর্বশেষ :
ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে ১২০০ কেজির 'লাল বাদশাকে' কিনলেই ফ্রি ৩০ কেজির 'সোহেলি' চলতি মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও আসছে ৫টি রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী

চার বছর পর আবারও শিরোপা জিতল সিটিজেনরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৩, | ১০:৩৬:৩৬ |
২০২০-২১ মৌসুমে শেষবার ইএফএল কাপের শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি। দীর্ঘ ৫ বছর পর আবারও লিগ কাপের শিরোপা জয়ের স্বাদ পেল পেপ গার্দিওলার দল। রোববার (২২ মার্চ) ওয়েম্বলি স্টেডিয়ামে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে সিটিজেনরা।

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে আর্সেনাল। তাদের কাছে সুযোগ ছিল সম্ভাব্য চারটি শিরোপা জয়ের। তবে মৌসুমে খেলা প্রথম ফাইনালেই হেরে গেল গানাররা। ফাইনালে দাপট দেখিয়েও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ল আর্তেতার দল।

ইএফএল কাপ ফাইনালে আক্রমণে দুই দল সমানে সমান থাকলেও বল দখলে বেশ এগিয়ে ছিল আর্সেনাল। প্রথমার্ধে আর্সেনাল বেশকিছু গোলের সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয়। প্রথম হাফের মতো দ্বিতীয় হাফেও বল দখলে আধিপত্য দেখায় গানাররা।



তবে চার মিনিটে দুই গোল করে আর্সেনালের সমর্থকদের স্তব্ধ করে দেন নিকো ও'রাইলি।

ম্যাচের ৬০তম মিনিটে ও'রাইলি সিটিকে লিড এনে দেন। তার চার মিনিট পর আবারও গোলের উল্লাসে মাতে সিটিজেনরা। এবারের গোল স্কোরারও সেই ও'রাইলি। শেষ দিকে আর্সেনাল অনেক চেষ্টা করেও একটিও গোল করতে পারেনি। ফলে তাদের ইএফএল কাপ শিরোপা জয়ের অপেক্ষা আরও বাড়ল। ১৯৯২-৯৩ মৌসুমে শেষবার এই শিরোপা জিতেছিল আর্সেনাল।

এদিকে নবমবার ইএফএল কাপের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারী দল হিসেবেই রাখল। ইএফএল কাপ সর্বোচ্চ ১০বার জিতেছে লিভারপুল। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..