✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সালাহকে নিয়ে বড় দুঃসংবাদ পেলো মিশর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২১, | ১৭:৫৪:২০ |
চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে বুধবার দুর্দান্ত জয়ের রাতে উল্লাসের মাঝেই বিষাদের সুর বেজেছে লিভারপুল শিবিরে। মোহাম্মদ সালাহ মাঠ ছেড়েছেন চোট নিয়ে। পেশির চোটের কারণে লিভারপুলের পরবর্তী ম্যাচ তো বটেই, এমনকি নিজ দেশ মিশরের হয়েও আসন্ন প্রীতি ম্যাচে মাঠে নামা হচ্ছে না এই তার।

অ্যানফিল্ডে গত বুধবার গালাতাসারাইকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছে অলরেডরা। ম্যাচের ৬২ মিনিটে অসাধারণ এক বাঁকানো শটে গোল করে চ্যাম্পিয়নস লিগে নিজের গোলের ফিফটি পূর্ণ করেন সালাহ। তবে এই কীর্তির মাত্র ১২ মিনিট পরই পেশিতে চোট পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন চলতি মৌসুমে ১০ গোল করা এই ফরোয়ার্ড।



প্রিমিয়ার লিগের পরবর্তী ম্যাচে শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মুখোমুখি হবে লিভারপুল। শুক্রবারের সংবাদ সম্মেলনে কোচ আর্না স্লট নিশ্চিত করেছেন যে, সালাহ এই ম্যাচে থাকছেন না। তবে সালাহর দ্রুত সেরে ওঠার ক্ষমতা নিয়ে আশাবাদী কোচ বলেন, 'আগামীকাল সে খেলবে না। তবে লিভারপুলের জন্য ভালো দিক হলো এরপরই আন্তর্জাতিক বিরতি শুরু হচ্ছে। যদিও মিশরের জন্য এটি দুঃসংবাদ যে তারা সালাহকে পাচ্ছে না। এর আগেও মো (সালাহ) দেখিয়েছে যে সে অন্যদের চেয়ে দ্রুত সুস্থ হতে পারে। আশা করি দুই সপ্তাহ পর যখন আমরা মাঠে ফিরব, ততদিনে সে ফিট হয়ে যাবে।'

উল্লেখ্য, ক্লাব ফুটবলের শেষ ৯ ম্যাচে ৪টি গোল ও ৪টি অ্যাসিস্ট করা সালাহর জাতীয় দলের হয়ে স্পেনের বিপক্ষে খেলার কথা ছিল। কাতারে হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে প্রীতি ম্যাচটি বার্সেলোনায় সরিয়ে নিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। তবে চোটের কারণে বার্সেলোনাগামী বিমানে ওঠা হচ্ছে না সালাহর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..