সর্বশেষ :
ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে ১২০০ কেজির 'লাল বাদশাকে' কিনলেই ফ্রি ৩০ কেজির 'সোহেলি' চলতি মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও আসছে ৫টি রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী

স্টাইলিশ লুকে তাওহিদ হৃদয়ের ঈদ উদযাপন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২১, | ১৭:৫৩:১৭ |
জাতীয় দলের তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয় এবার ঈদ উদযাপন করেছেন ভিন্ন এক আবহে। ব্যস্ত ক্রিকেট সূচির ফাঁকে পরিবার ও আপনজনদের সঙ্গে সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন তিনি।

ঈদুল ফিতর উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন হৃদয়। সেখানে তিনি লিখেছেন, “ঈদ হোক নিরাপদ, ঈদ হোক প্রশান্তির। 

মহান আল্লাহর কাছে প্রার্থনা, ‘পৃথিবীর প্রতিটি মুসলিম ভাই-বোনের অন্তরে বয়ে যাক মানুষিক শান্তি’। ঈদ মুবারক।”

তার এই বার্তায় ফুটে উঠেছে শুধু উৎসবের আনন্দ নয়, বরং বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণের প্রত্যাশা। ভক্ত-সমর্থকরাও তার এই স্ট্যাটাসে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন।



এদিকে ঈদ উপলক্ষে তাওহিদ হৃদয়ের পোশাক ও উপস্থিতিতেও ছিল আলাদা স্টাইলের ছাপ। সাদামাটা কিন্তু মার্জিত লুকে তিনি ধরা দিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। তরুণ এই ক্রিকেটারের স্টাইল ও ব্যক্তিত্ব যেন ভক্তদের কাছে আরো এক ধাপ আকর্ষণীয় হয়ে উঠেছে।

ক্রিকেট মাঠে পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিজীবনের এই মানবিক ও ইতিবাচক দিকও তাকে ভক্তদের কাছে আলাদা করে তুলছে।

মাঠের নায়ক তাওহিদ হৃদয়, মাঠের বাইরেও হয়ে উঠছেন অনুপ্রেরণার এক নাম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..