✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আইপিএলেও ছিটকে পড়ার শঙ্কায় রানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৭, | ১৪:০৭:১৫ |
বিসিসিআই অ্যাওয়ার্ডে গত রবিবার আন্তর্জাতিক ক্রিকেটে সেরা অভিষিক্তের পুরস্কার জিতলেন হার্শিত রানা। হাসিমুখেই তাকে দেখা গেল আয়োজনজুড়ে। তবে চোখে পড়ার মতো ব্যাপার ছিল- লাঠিতে ভর দিয়ে হাঁটতে হচ্ছিল তাকে। তাতে যে শঙ্কার ছবি ছড়িয়ে পড়েছিল সেটিই সত্যি হতে চলেছে। এবারের আইপিএলে যে দর্শক হয়েই থাকতে পারেন কলকাতা নাইট রাইডার্সের পেসার!

সব ঠিকঠাক থাকলে এখন তার পরিচয় হতে পারত বিশ্বকাপজয়ী ক্রিকেটার। ভারতের বিশ্বকাপ স্কোয়াডে তিনি ছিলেন। কিন্তু বিশ্বকাপের আগে গা গরমের মাচে চোট পেয়ে ছিটকে পড়েন ২৪ বছর বয়সী পেসার। তার বদলে শেষ সময়ে দলে সুযোগ পান মোহাম্মাদ সিরাজ।

সেই চোট থেকে সেরে উঠতে গত মাসে হাঁটুতে অস্ত্রোপচার হয় তার। এখন চলছে পুনবার্সন। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবর, তার ফেরার কোনো সুনির্দিষ্ট সময় ঠিক করতে পারেনি ভারতীয় বোর্ডের মেডিকেল টিম। যেটির মানে, মাঠে ফিরতে বেশ সময় লাগবে তার। পুরোটা যদি নাও হয়, আইপিএলের বেশির ভাগটুকুতেই খেলতে পারবেন না গত আসরে ১৫ উইকেট শিকারি পেসার।

আইপিএলে এখনও পর্যন্ত চার আসরে খেলেছেন হার্শিত। প্রতিবারই তার দল ছিল কলকাতা। হার্শিতের এই চোট কলকাতার জন্যও বড় ধাক্কা। এমনিতেই রাজনৈতিক কারণে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হয়েছে তাদের। হার্শিতকেও না পাওয়া মানে তাদের পেস পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হবে।

কলকাতার পেস আক্রমণে এখন আছে মাথিশা পাথিরারা, বৈভাব আরোরা, আকাশ দিপ, উমরান মালিক, কার্তিক তিয়াগি এবং দুই পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও রামানদিপ সিং। কিছুটা শঙ্কা আছে পাথিরানাকে নিয়েও। বিশ্বকাপে তৃতীয় ম্যাচেই চোট পেয়ে ছিটকে পড়েছিলেন লঙ্কান পেসার। এবারের আইপিএল শুরু আগামী ২৮ মার্চ। কলকাতার প্রথম ম্যাচ ২৯ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুম্বাইয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..