✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১১ বছর পর যে কীর্তি গড়ল বাংলাদেশ

শেষ ম্যাচে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ছবি : ক্রিকইনফো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৫, | ১৬:২৫:২২ |
মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২০১৫ সালে পাকিস্তানকে বেধড়ক পিটিয়েছিলেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। সেই ম্যাচে উদ্বোধনী জুটিতেই ১৪৫ রান যোগ করেছিলেন তারা। পরের ১১ বছরে ওয়ানডেতে ছয়বার বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হলেও শতরানের উদ্বোধনী জুটি হয়নি। অবশেষে সপ্তমবার এসে ফুরোল বাংলাদেশের দীর্ঘ অপেক্ষা।

উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি রান তো দূরে থাক, অনেক সময় দলীয় স্কোর ১০০ পেরোনোর আগেই হুড়মুড়িয়ে বাংলাদেশের উইকেট পড়ে যায়। এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, দ্বিপক্ষীয় সিরিজ—টুর্নামেন্ট, প্রতিপক্ষ বদলালেও দেখা যায় একই দৃশ্যের পুনরাবৃত্তি।

তবে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দেখা গেল অন্য রকম এক বাংলাদেশকে। দুই ওপেনার তানজিদ হাসান তামিম-সাইফ হাসান গড়েছেন শতরানের জুটি। তামিম ফিফটি করতে পারলেও সাইফ তার আগেই বিদায় নিয়েছেন। ব্যক্তিগত ৩৬ রানেই সাইফ হাসান সাজঘরে ফিরে যান। তবে ৭৬ রানে এখনও ব্যাট করে বাংলাদেশ দলকে টেনে নিচ্ছেন তানজিদ তামিম।

তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..