সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুনে নিহত ১০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-১৫, | ১৩:৪৭:০৩ |

রোমানিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া একটি হাসপাতালে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগী নিহত হয়েছেন।

রোগীদের সরিয়ে নিতে গিয়ে এক চিকিৎসকসহ বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন। খবর বিবিসির।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর পিয়াতরা নেয়াম্ত শহরে অবস্থিত ওই হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুনের সূত্রপাত হয়।

রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু গণমাধ্যমকে বলেন, শর্টসার্কিট থেকে হাসপাতালটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

তাতারু আরও বলেন, হাসপাতালটির কোভিড রোগীদের উদ্ধার করে ইয়াসি শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধ চিকিৎসককে হেলিকপ্টারে করে দ্রুত আরেকটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

রোমানিয়ায় এ পর্যন্ত সাড়ে তিন লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৮১৩ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..