✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনা আক্রান্ত জুয়েল আইচ আইসিইউতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-১১, | ১১:২৩:২৫ |

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাদুশিল্পী জুয়েল আইচ।

সম্প্রতি সপরিবারে এই ভাইরাসে আক্রান্ত হন তিনি। তার স্ত্রী ও মেয়ে সুস্থ হয়ে উঠেছেন। তবে জুয়েল আইচকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, জুয়েল আইচকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

পারিবারিক সূত্র জানায়, ৪ নভেম্বর জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। পরীক্ষার পর তার করোনা পজিটিভ আসে। তার ফুসফুসও সংক্রমিত হয়েছে। সোমবার রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..