✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৮, | ১৫:১৮:১৭ |
১৫ জনের পাকিস্তান স্কোয়াড আজ (রবিবার) ঢাকায় পা রেখেছে। বাংলাদেশের বিপক্ষে তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।

ফুল দিয়ে পাকিস্তান দলকে বরণ করে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফেসবুক পোস্টে তারা লিখেছে, ‘বাংলাদেশে স্বাগতম! বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজ উপলক্ষে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ঢাকায় এসেছে। মিরপুরে দুই দলই একটি দারুণ সিরিজ পার করবে, সেই আশা।’

এর আগে গতকাল (শনিবার) আলাদা বহরে ঢাকায় পা রাখেন পাকিস্তান দলের সাপোর্ট স্টাফরা। আগামী বুধবার সিরিজের প্রথম ওয়ানডে।

সিরিজ শুরুর আগে সোমবার ও মঙ্গলবার পাকিস্তান দলের জন্য দুটি অনুশীলন সেশন নির্ধারিত আছে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে শুক্রবার ও রোববার। তিনটি ম্যাচই হবে ঢাকা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশের মাটিতে পাকিস্তান দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে। ২০১৫ সালের এপ্রিলে মিরপুরে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..