✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অস্কার মনোনয়ন পেলো বিদ্যার প্রথম স্বল্পদৈর্ঘ্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-০৯, | ১৮:৫৪:০৭ |

প্রথমবার স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করে নতুন মাইলফলক ছুঁয়ে ফেললেন বিদ্যা বালান। তার স্বল্পদৈর্ঘ্যটি এবার অস্কার পুরস্কার মনোনয়ন পেয়েছে। গত বছর জুলাইয়ে স্বল্পদৈর্ঘ্য ‘নটখট’-এর কথা ঘোষণা করেছিলেন বিদ্যা। স্বল্পদৈর্ঘ্যের ছবি দিয়েই প্রযোজনার ময়দানে নামেন অভিনেত্রী। যে ছবির চিত্রনাট্য এতটাই পছন্দ হয়েছিল যে প্রযোজনার সিদ্ধান্তও নিয়ে ফেলেন তৎক্ষণাৎ। ধর্ষণ, লিঙ্গবৈষম্য, যৌন হেনস্তা ইত্যাদি নানা বিষয় ফুটে উঠেছে ছবিতে। যেখানে গৃহবধূর চরিত্রে ধরা দিয়েছেন বিদ্যা। ছবিটি মুক্তি পেতেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

এবার সেটি এ বছরের বেস্ট অফ ইন্ডিয়া শর্টফিল্ম ফেস্টিভ্যালে সেরার শিরোপা পেল। আর এই পুরস্কার জিতেই সেটি অস্কার মনোনয়নের জন্য যোগ্যতা অর্জন করল। খবরটি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নায়িকা। ইনস্টাগ্রামে লম্বা পোস্ট দিয়েছেন আনন্দে আত্মহারা বিদ্যা। লিখেছেন, সত্যিই, দারুণ আনন্দ হচ্ছে। ভারতের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে আমাদের ছবিটি সেরা হয়েছে। এবার এটি অস্কারে মনোনীত হওয়ার যোগ্য হয়ে উঠেছে। সেই সঙ্গে আড়াই হাজার ডলারও জিতেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..