✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সেমিফাইনাল বৃষ্টির পেটে গেলে কারা ফাইনালে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৩, | ১৫:৫৫:০০ |
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের দিকে। ফাইনালে ওঠার লড়াইয়ে দুটি সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ও ভারত-ইংল্যান্ড। ম্যাচ দুটি হবে কলকাতা ও মুম্বাইয়ে। কৌতূহলবশত প্রশ্ন উঠতে পারে, সেমিফাইনাল বৃষ্টির পেটে গেলে কারা ফাইনালে উঠবে কিংবা রিজার্ভ ডে আছে কি না?

বুধবার কলকাতায় দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বৃহস্পতিবার মুম্বাইয়ে ইংল্যান্ড মুখোমুখি হবে ভারতের। দুই সেমিফাইনালের কোনোটি যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে আইসিসি রিজার্ভ ডে রেখেছে।


ম্যাচ বৃষ্টির কারণে দেরিতে শুরু হলে অফিসিয়ালরা ওই দিন অতিরিক্ত ৯০ মিনিট এবং পরের দিন ১২০ মিনিট সময় পাবেন, যেন ম্যাচটি অন্তত ৫ ওভারে খেলা হয়।

ম্যাচ পরিত্যক্ত হলে, ফল নির্ধারণ হবে সুপার এইটের পয়েন্ট টেবিলের ওপর ভিত্তি করে। সেক্ষেত্রে গ্রুপের শীর্ষে থাকার সুবিধা পাবে দলগুলি। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড বিজয়ী হবে এবং ফাইনাল খেলবে।

এনিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ভারত। ২০২২ সালে ভারতের স্বপ্নভেঙে ফাইনালে উঠে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংলিশরা। দুই বছর পর মুদ্রার উল্টোপিঠ দেখে তারা। ২০২৪ সালের আসরে রোহিত শর্মার ভারত সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

কাকতালীয় ব্যাপার হচ্ছে, ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বিজয়ী দলই হয়েছে গত দুইবারের চ্যাম্পিয়ন। সেদিক থেকে বৃহস্পতিবারের সেমিফাইনাল বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..