সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে। আজ মঙ্গলবার ভোরে এই হামলার খবর নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক ধারণা অনুযায়ী দুটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। এর ফলে দূতাবাস ভবনে সামান্য অগ্নিকাণ্ড ও সাধারণ ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র খুব শিগগিরই বড় ধরনের পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, রিয়াদে হামলার জবাবে ওয়াশিংটন কী করতে যাচ্ছে, তা খুব দ্রুতই দেখতে পাবে বিশ্ব।
এ জাতীয় আরো খবর..