✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মার্কিন নির্বাচনে সপরিবারে ভোট দিলেন টনি ডায়েস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-০৪, | ১৭:২৬:৪৫ |

অভিনয় ছেড়েছেন অনেক আগে। স্থায়ী হয়েছেন আমেরিকায়। সেখানেই স্ত্রী প্রিয়া ডায়েস ও কন্যা অহনাকে নিয়ে সুখের সংসার পেতেছেন। কালেভদ্রে দেশে আসেন। পুরনো দিনের সহকর্মীদের দেখা দেন, আড্ডায় মেতে ওঠেন। আবার ফিরে যান। ভক্তরা আশা করেন তিনি অভিনয়ে ফিরবেন। সেই আশার সময় দীর্ঘ হয়। বলছি একসময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েসের কথা।

এদিকে সারা দুনিয়া এখন মেতে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। কার দখলে যাচ্ছে হোয়াইট হাউজ, জানা যা তা আর কিছুক্ষণ পরই। ব্যাপক উৎসাহউদ্দীপনা নিয়ে আমেরিকানরা ভোট দিয়েছেন তাদের পছন্দের প্রার্থীকে।

এবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন।

প্রেসিডেন্ট বাছাই করতে সপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনেতা টনি ডায়েস। তিনি নিউইয়র্কের হিকসভিলের বাসিন্দা। সেখানকার একটি কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। এর আগেও তিনি ও তার স্ত্রী প্রিয়া ডায়েস ভোট দিলেও এবারই প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন তাদের কন্যা অহনা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..