✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সৌদিতে ফের ড্রোন হামলা ইরানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৩, | ১০:৪৭:১০ |
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আরবে ফের ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এবার হামলা করা হয়েছে রাজধানী রিয়াদ এবং সংলগ্ন উপশহর আল খারজে।

এক বিবৃতিতে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে আসা ড্রোনগুলোর মধ্যে অন্তত ৮টিকে আটকে দিতে পেরেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। 

তবে কয়টি ড্রোন ছোড়া হয়েছিল এবং এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা – সে সম্পর্কিত কোনো তথ্য বিৃবতিতে পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোরের দিকে সৌদিতে মার্কিন দূতাবাসে দু’টি ইরানি ড্রোন আঘাত হানে। এর পর প্রেসিডেন্ট ট্রাম্প তাৎক্ষণিকভাবে বলেন, “সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার কড়া জবাব দেওয়া হবে।”

তিনি এই সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টা পর ফের সৌদিতে ড্রোন হামলা করেছে ইরান।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..