✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ১৯:১২:১৯ |
ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) জেনারেল মজিদ ইবনে রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগের উপপরিচালক মেহেদি তাবাতাবায়ে এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আদেশে রেভল্যুশনারি গার্ডের জেনারেল মজিদ ইবনে রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে  ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হন।


এতে পদটিতে বড় শূন্যতা তৈরি হয়েছিল।
এববার সেই পদে এক জেনারেলকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সূত্র : আলজাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..