✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বললেন ট্রাম্প

ইরানের নতুন নেতারা আমার সঙ্গে কথা বলতে চায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০১, | ২২:৫৭:২২ |
ইরানে গত শনিবার আকস্মিক হামলা চালিয়ে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ ৪০ জনের বেশি নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

এরপর দ্রুত সময়ের মধ্যে নতুন নেতৃবৃন্দ তৈরি করে তেহরান। আর এই নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১ মার্চ) আটলান্টিক ম্যাগাজিনকে ট্রাম্প বলেন, “তারা আমার সঙ্গে কথা বলতে চায়। আমি রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব”

“তাদের আগেই কথা বলা উচিত ছিল। যেটি বাস্তব তাদের সেটির ওপর জোর দেওয়া উচিত ছিল। যা সহজে করা যায় সেটিই করা উচিত ছিল। তারা অনেক বেশি অপেক্ষা করেছে।”

তবে কখন এ আলোচনা শুরু হবে সেটি স্পষ্ট করেননি ট্রাম্প।

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তিন দফা আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সর্বশেষ আলোচনা হয় গত শুক্রবার। আগামী শুক্রবার তাদের আবারও আলোচনায় বসার কথা ছিল। কিন্তু তার আগেই দখলদার ইসরায়েলকে সঙ্গে নিয়ে আকস্মিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..