✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারত শিবিরে বড় ধাক্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৫, | ১৪:৫০:৩৩ |
সুপার এইটে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। সেমিফাইনালে উঠতে হলে বাকি ম্যাচগুলো জিততেই হবে তাদের। এমন গুরুত্বপূর্ণ সময়ে ধাক্কা খেল দলটি। বাবার অসুস্থতার কারণে স্কোয়াড ছেড়েছেন রিঙ্কু সিং।

রিঙ্কুর বাবা ক্যান্সারে আক্রান্ত। গত বছর তার রোগ ধরা পড়ে এবং সাম্প্রতিক সময়ে শারীরিক অবস্থার অবনতি হয়। তাই দেরি না করে চেন্নাই থেকে সরাসরি বাড়ি ফিরে গেছেন তিনি। ২৪ তারিখ বিকেলের অনুশীলনে তাকে দেখা যায়নি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই।



ফলে রিঙ্কু কবে দলে ফিরবেন, তা এখনও অনিশ্চিত। নিয়মিত একাদশের সদস্য রিঙ্কু এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই খেলেছেন। তবে ব্যাট হাতে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি। তবু ফিনিশার হিসেবে দলের ভারসাম্যে তার ভূমিকা গুরুত্বপূর্ণ।

২৬ তারিখ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে রিঙ্কু ফিরতে না পারলে বিকল্প ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে। ফিনিশারের জায়গায় উপযুক্ত বদলি খুঁজে পাওয়া সহজ হবে না বলে ধারণা করা হচ্ছে।

চেন্নাইয়ে পৌঁছানোর পর গত ২৪ ফেব্রুয়ারি অনুশীলনে নামে ভারত। ইশান কিশান, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও সাঞ্জু স্যামসন নেটে ব্যাটিং করেন। অভিষেক শর্মা ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সময় দেন। বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহ বোলিং কোচ মর্নে মরকেলের সঙ্গে আলাদা সেশন করেন। আর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজও নেটে বোলিং করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..