সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

নারী বিপিএলের কোন ক্যাটাগরিতে কত টাকা?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৫, | ১৩:৪৬:৩০ |
নারী বিপিএল আয়োজন নিয়ে চলতি মাসেই চূড়ান্ত ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩ ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল নারীদের বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি। ভেন্যু হিসেবে থাকবে মিরপুর শেরে-ই-বাংলা এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

সবকিছু ঠিক থাকলে মার্চের দ্বিতীয় সপ্তাহে হবে প্লেয়ার্স ড্রাফট। জাতীয় দলের তিন ক্রিকেটারকে এই তালিকায় রাখা হবে আইকন হিসেবে এবং তারাই নেতৃত্ব দেবেন তিন দলকে। দেশের একটি গণমাধ্যমকে নারী বিভাগের শীর্ষ এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। যেখানে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি।



দ্বিতীয় সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে থাকবেন ৬ জন ক্রিকেটার। প্রতিটি দল এখান থেকে দুজন করে খেলোয়াড় নেবে, পারিশ্রমিক ৭ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে ১৫ জন ক্রিকেটারের জন্য নির্ধারিত পারিশ্রমিক ৫ লাখ টাকা করে।

‘সি’ ক্যাটাগরিতে পারিশ্রমিক ৩ লাখ টাকা। দেড় লাখ টাকায় ‘ডি’ ক্যাটাগরি। ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। আগ্রহের ভিত্তিতে তাদের ড্রাফটেও রাখা হতে পারে।

বিদেশি খেলোয়াড়দের সম্ভাব্য পারিশ্রমিক কাঠামো- ‘এ’ ক্যাটাগরি: ৮ হাজার মার্কিন ডলার, ‘বি’ ক্যাটাগরি: ৬ হাজার মার্কিন ডলার, ‘সি’ ক্যাটাগরি: ৩ হাজার মার্কিন ডলার

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..