সর্বশেষ :
টুংটাং শব্দে মুখর টাঙ্গাইলের কামারপল্লী মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য কোনো নিরাপদ আশ্রয় থাকবে না, খামেনির হুঁশিয়ারি দুবাইয়ে গাড়ির ধাক্কায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু মার্কিন ড্রোন ভূপাতি করে এফ-৩৫ যুদ্ধবিমানে ইরানের গুলি যুক্তরাষ্ট্রের আপত্তিতে ইরানকে আতিথ্য দেবে মেক্সিকো এক ঘণ্টা বন্ধ থাকার পর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক যানজট নিয়ন্ত্রণে মহাসড়ক-সেতুর টোল প্লাজায় বিজিবি মোতায়েন ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নজরদারি, ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে জরুরি টিম ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় একই প‌রিবা‌রের ৩ জন নিহত পিকআপের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

এবার সাহসী দৃশ্য নিয়ে মুখ খুললেন কিয়ারা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-২৬, | ১১:৫৩:৩৩ |

‘লাস্ট স্টোরিজ’ এ কিয়ারা আদবানীর সেই সাহসী দৃশ্য নিয়ে মুখ খুললেন তিনি। সেই সময় এ নায়িকা নিয়ে অনেক আলোচনা হয়েছে। কেউ তার সাহসের প্রশংসা করেছেন। কেউ আবার এমন অঙ্গভঙ্গির জন্য তার সমালোচনাও করেছেন। কিয়ারা স্বভাবসিদ্ধ হাসিমুখে সবই মেনে নিয়েছেন। তবে তা নিয়ে এতদিন অকপটে কিছু বলেননি। এবার সবটাই বললেন। কিয়ারা বলেন, আমি জানতাম না ভাইব্রেটর জিনিসটা আসলে কী! কিন্তু একজন অভিনেতা বা অভিনেত্রীকে দক্ষতার সঙ্গে যে কোনও অভিনয় ফুটিয়ে তুলতে হয়।

তাই পরিচালক করণ আমাকে এমন একটা দৃশ্যের কথা বলতেই গুগলে জেনে নিয়েছিলাম, ভাইব্রেটর আসলে কী জিনিস! স্বামী তার যুবতী স্ত্রীর যৌন চাহিদা পূরণে অক্ষম। আর তাই স্ত্রী ভাইব্রেটর-এর মাধ্যমে তার যৌন চাহিদা মিটিয়ে নেন। এই ছিল সিকোয়েন্স। আর সেখানেই ভাইব্রেটর ব্যবহার করে যৌন তৃপ্তির অভিনয় করতে হয়েছিল কিয়ারাকে। তিনি সেই দৃশ্যে অসাধারণ অনুভূতি ফুটিয়ে তুলেছিলেন। কাজটা সহজ ছিল না। সেটা মেনে নিলেন কিয়ারা। অভিনেত্রী আরো বলেন, আমার মা-বাবাকে আগেই জানিয়েছিলাম, এরকম একটা সিনেমায় অভিনয় করব। তাই বাড়ির সবাই আমার এমন অভিনয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল। আর তারা ব্যাপারটাকে হালকাভাবেই নিয়েছে। আমার দিদা তখন আমাদের বাড়িতে ছিল। তিনি এমন দৃশ্য দেখেছিলেন কার্যত পাথরের মতো শক্ত হয়ে। তবে কেউই আমার অভিনয় নিয়ে আপত্তি করেনি। আসলে সবাই জানে আমি অভিনেত্রী। আর এটাই আমার কাজ। আমি ভেবেছিলাম, করণ জোহর পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবে। তবে সেরকম কিছুই হয়নি। এই দৃশ্যের জন্য হোমওয়ার্ক সারতে হয়েছে সেটে। তবে সঠিক অনুভূতি ফুটিয়ে তোলা একটা চ্যালেঞ্জ ছিল বটে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..