✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৯, | ১৫:৪৬:৪০ |
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসারে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি ও ইমরান পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর এলাকার মেলকাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দুজনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। অন্যদিকে আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বরিশাল থেকে বিআরটিসি বাসটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসে। পথিমধ্যে যাত্রীবাহী ইমরান পরিবহণের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত হন আরও ১৫ জন। 

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ যারা আহত হয়েছে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। তবে এখন পর্যন্ত কারও পরিচয় মেলেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..