✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মৌলভীবাজারের ৪ আসনেই বিএনপির জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৩, | ০১:১১:০৯ |
প্রথমবারের মতো মৌলভীবাজারের চারটি আসনে একযোগে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।  তিনটি আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা ও একটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মূল প্রতিদ্বন্ধী ছিলেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে মৌলভীবাজারের ৪টি আসনের সংশ্লিষ্ট সহকারী রিটার্নং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলার ৪টি আসনে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন।

মৌলভীবাজার -১ আসনে মোট ভোটকেন্দ্র ১১৩টি। সবকয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী- নাসির উদ্দীন আহমেদ মিঠু ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৪৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৭৭ হাজার ৬১০ ভোট পেয়েছেন। 

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মোট ভোটকেন্দ্র ১০৩টি। সবকয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী- মো. শওকতুল ইসলাম শকু ধানের শীষ প্রতীকে ৭৪ হাজার ৬৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীকে ৫৩ হাজার ৯৭ ভোট পেয়েছেন। 

মৌলভীবাজার-৩ (রাজনগর ও সদর) আসনে মোট ভোটকেন্দ্র ১৭৫টি। সবকয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী- নাসের রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯৫ হাজার ৩৪২ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মন্নান দাঁড়িপাল্লা প্রতীকে ৭৫ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন। 

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ- শ্রীমঙ্গল) আসনে মোট ভোটকেন্দ্র ১৬৩টি। সবকয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী- মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে ৪৯ হাজার ১৮৯ ভোট পেয়েছেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..