✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভোটটা দিয়েই দিলাম, মাত্র ৫ মিনিটে : চমক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ১৬:২০:৪৯ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভোটটি দেওয়ার পর সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। 

ভোট দেওয়ার পর ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন চমক। ছবিতে দেখা যায়, তিনি গাড়িতে হাসিমুখে আঙুলে ভোটের কালির চিহ্ন দেখাচ্ছেন। অন্য একটি ছবিতে তাকে ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে সাধারণ ভোটারদের ভিড়ের মধ্যে পোজ দিতে দেখা যায়।


পোস্টের ক্যাপশনে চমক লেখেন, ভোটটা দিয়েই দিলাম। মাত্র ৫ মিনিটে। ভোটকেন্দ্রে সবাই পরিবার পরিজন নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে। যদিও মন্তব্যঘরে অনেক ভক্তই জানতে চেয়েছেন তিনি কোথায় ভোট দিয়েছেন; যদিও তা প্রকাশ করেননি অভিনেত্রী। 


ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সারা দেশের মতো বিনোদন জগতেও বইছে উৎসবের হাওয়া। সকাল থেকে শোবিজ অঙ্গনের অনেক তারকাকেই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হতে দেখা যাচ্ছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..