কেন ভোট দিতে পারছেন না তাসনিয়া ফারিণ?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ১৫:০০:৫৫ |
প্রিন্স সিনেমার শুটিং করতে দেশের বাইরে আছেন তাসনিয়া ফারিণ। শুটিং চলবে মার্চের মাঝামাঝি পর্যন্ত। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন না এই অভিনেত্রী। দিতে পারলে জাতীয় কোনো নির্বাচনে এটাই হতো ফারিণের প্রথম ভোট।

ফারিণ বলেন, ‘সুন্দর একটি ভোট দেখতে চাই। ভোটের পর জনপ্রতিনিধিরা যেন দেশের কথা বলেন। শুধু নিজের নয়, জনগণের কথাই তাদের বেশি ভাবতে হবে। সাধারণ মানুষের কথা বুঝতে হবে। মানবিক হলে তবেই উন্নয়ন সম্ভব। আমার ইচ্ছে ছিল কিন্তু ভোট দিতে পারছি না।’
 


৫ আগস্টের আন্দোলনের প্রসঙ্গও টানেন অভিনেত্রী, ‘একসময় সবাই পরিবর্তন চেয়েছিল। অনেক মানুষ জীবন দিয়েছেন, অনেকে আজও ক্ষত নিয়ে বেঁচে আছেন। এত কিছুর পর মানুষ যখন ভোট নিয়ে কথা বলছে, তখন পরিবর্তন জরুরি। না হলে যে লাউ সেই কদুই থাকবে।’

তিনি আরো বলেন বলেন, ‘মানুষ এখনো ভাবে পরিবর্তন আসবে না। আমি তা মনে করি না। নতুন সরকার সেই ধারণা ভুল প্রমাণ করবে। যে স্বপ্ন নিয়ে মানুষ দেশ গড়তে চেয়েছিল, তা পূরণ হবে এই বিশ্বাস রাখি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...