✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নতুন সরকারের কাছে কী প্রত্যাশা ববিতার?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ১৮:২৫:৩৫ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে যখন উৎসবমুখর পরিবেশ, তখন ভবিষ্যৎ সরকারকে ঘিরে নানা শ্রেণি-পেশার মানুষের মতো শোবিজ অঙ্গনেও দেখা যাচ্ছে প্রত্যাশার সুর। সেই তালিকায় যুক্ত হলেন নন্দিত অভিনেত্রী ববিতা।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই নিজেকে চলচ্চিত্রের মানুষ মনে করি। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান।



তাই সিনেমার সব বিষয়েই আমি ভালো চাই। নতুন সরকারের কাছেও আমার প্রত্যাশা থাকবে, তারা যেন চলচ্চিত্রের মতো বিনোদনের এই মাধ্যমটার দিকে একটু আলাদা নজর দেয়। আকাশ সংস্কৃতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে যেন আমাদের মূল্যবোধের কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি।’

এদিকে কিছুদিন আগেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত সিনেমায় বিশেষ অবদানের জন্য চলতি বছরে একুশে পদক পেতে যাচ্ছেন ববিতা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..