প্রকাশ্যে বুবলী, ধরা পড়ল বেবিবাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৭, | ১৩:২০:৩৬ |
মা হতে যাচ্ছেন বুবলী। শাকিব খান ও বুবলীর ঘরে আসছে দ্বিতীয় সন্তান। বৃহস্পতিবার এই খবর প্রকাশের পর শুক্রবার প্রকাশ্যে এসেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড অপেনিং অনুষ্ঠানে বিস্কিট রংয়ের ফ্লোর টাচ গাউন পরে হাজির হন বুবলী।

এ পোশাকে নায়িকার বেবিবাম্প স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়। তার হাঁটা-চলাফেরায় স্পষ্ট হয়ে ওঠে তিনি মা হতে চলেছেন এবং অন্তঃসত্ত্বার প্রাথমিক পর্যায়ে নেই। 
জানা গেছে, বুবলী শিগগিরই যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন। শাকিব খানের পরামর্শে মার্কিন মুলুকেই সন্তান জন্ম দেবেন। সেসময়য় শাকিব খানও পাশে থাকতে পারেন। 

মা-বাবা হওয়ার বিষয়টি শাকিব খান কিংবা বুবলী কেউই আনুষ্ঠানিকভাবে জানাননি। শুক্রবারের ঐ আয়োজনে বুবলী মা হতে যাচ্ছেন- এমন কথা অস্বীকার করেননি আবার স্বীকারও করেননি।
কৌশলে এড়িয়ে গেছেন। সাংবাদিকরা তার বর্তমান ব্যক্তিজীবন সম্পর্কে জানতে চাইলে হাসিমুখেই বুবলী বলেন, ‘যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলবো তখন সবাইকে সম্মান জানিয়ে কথা বলব। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।’
 
বুবলী আরো বলেন,আজকে আমরা একটা প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি। এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না। বিদেশে যাত্রা প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও হাসিমুখে সবাইকে নিজের পাসপোর্ট দেখান বুবলী। বলেন, এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ পাসপোর্ট। যেটা আজ হাতে পেয়েছি।

ভক্তরা শাকিব-বুবলীর সম্পর্ক বরাবরই দূরত্বের জেনে আসলেও তাদের বাবা-মা হওয়ার বিষয়টি এই সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। যদিও শাকিব-বুবলী ও তাদের সন্তান শেহজাদ খান বীর যখন গত বছর যখন নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘুরে বেড়াচ্ছিলেন, তখনও প্রশ্ন তৈরি করেছিল- যে আবার এ দুই জন এক হচ্ছেন। সেই প্রশ্ন ফের সামনে।   

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...