সর্বশেষ :
মেয়াদোত্তীর্ণ নিউ স্টার্ট চুক্তি: পারমাণবিক অস্ত্রের যুগে বিশ্ব, সংঘাত কি আসন্ন প্রেমে রাজি না হওয়ায় শিক্ষকের ঠোঁট কেটে দিল শিক্ষার্থী! পার্লারের টয়লেটে মিলল নিখোঁজ নারীর মরদেহ, স্বামী আটক ইরানের মিসাইল উৎপাদন সীমিত ও দূরত্ব কমানোর শর্ত থেকে সরে এল যুক্তরাষ্ট্র তারেক রহমানকে জামায়াত আমিরের ডিবেটের আমন্ত্রণ বিএনপির নির্বাচনী ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় ১২ তারিখেই নির্বাচন হবে : ইনকিলাব মঞ্চ কেউ গুলিবিদ্ধ নন, করা হয়নি অতিরিক্ত বলপ্রয়োগ দ্বিতীয় দফায় ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অনেক মতভেদ সত্ত্বেও যুক্তরাষ্ট্র-ইরান আজ ওমানে মুখোমুখি হচ্ছে

সুস্থ থাকতে ঘুম থেকে উঠেই ৩০ মিনিটে করুন এই ৫ কাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৫, | ১৭:৫১:৫৯ |

করোনা পরবর্তী সময়ে বেশিরভাগ মানুষই স্বাস্থ্য সচেতন হয়ে পড়েছেন। তবুও বেড়েই চলেছে ডায়াবেটিস, কোলেস্টেরল আক্রান্তের সংখ্যা। বাড়ছে হাড়ের সমস্যাও। কম বয়সীরাও ভুগছেন জয়েন্টের ব্যথায়। এসবের নেপথ্যে রয়েছে সেডেন্টারি লাইফস্টাইল।

দৈনন্দিন জীবনে কিছু স্বাস্থ্যকর অভ্যাস যুক্ত করলে সহজেই এই সমস্যা এড়ানো সম্ভব। সারাদিন শারীরিকভাবে সক্রিয় থাকা, এক স্থানে বসে না থাকা, স্বাস্থ্যকর খাবার গ্রহণের মতো ছোট ছোট বিষয়গুলোই সুস্থ থাকার গোপন রহস্য। 



morning_2

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিট ব্যয় করুন স্বাস্থ্যকর কিছু কাজে। চলুন জেনে নিই বিস্তারিত- 

হাইড্রেশন

৭-৮ ঘণ্টার নিরবচ্ছিন্ন ঘুম কমিয়ে দেয় একাধিক রোগের ঝুঁকি। এই দীর্ঘ সময়ে শরীর পানি থেকে দূরে থাকে। তাই ঘুম থেকে ওঠার পরে শরীর ডিহাইড্রেট থাকে। ঘুম থেকে উঠেই তাই পানি পান করুন। এক গ্লাস ঈষদুষ্ণ পানি পান করতে পারেন। হালকা গরম পানিতে লেবু মিশিয়ে খেতে পারেন। খালি পেটে চা-কফি একদমই খাবেন না। 


স্ট্রেচিং

ঘুম থেকে উঠে মুখ ধোয়া, গোসলের মতো রোজকার কাজগুলো করার আগে একটু স্ট্রেচিং করে নিন। ৫-১০ মিনিট হালকা স্ট্রেচিং করলেই চলবে। এতে শরীরে ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং জয়েন্টের স্টিভনেস বা কঠোর ভাব এড়াতে পারবেন। পাশাপাশি শরীরে এনার্জি মিলবে। 

sunlight

রোদে দাঁড়ান

সকালের রোদ স্বাস্থ্যের জন্য বেশ উপকারি। এটি শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ করে। তাই রোজ সকালে অন্তত ১৫ মিনিট রোদে দাঁড়ান। এই অভ্যাস সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারি। 

এক্সারসাইজ

একদম ওয়ার্কআউট না করলে স্ট্রেচিং করে নিন। আর যদি ফিট থাকতে চান তাহলে সকালবেলাতেই এক্সারসাইজ সেরে নিন। ব্রিস্ক ওয়াকিং, সাইকেলিং, সুইমিং করতে পারেন। চাইলে জিমে গিয়েও ঘাম ঝরাতে পারেন। দিনের শুরুতেই ব্যায়াম করলে সারাদিন কাজ করা শক্তি মেলে। মন ভালো থাকে। 

daywork

দিনের কাজ গুছিয়ে নিন

সারাদিন কী কী করবেন, কী রান্না করবেন, কখন কোথায় যাবেন— সব প্ল্যান সকালে সেরে ফেলুন। এতে সারাদিন যতই ব্যস্ততা থাকুক, সব কাজ সময়মতো করতে পারবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...