আজ ৩ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৩, | ১১:৪৩:২১ |
জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ৩ ফেব্রুয়ারি, ২০২৬ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।


চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবেন। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে।


হারানো বুকের ধন বুকে ফিরবে। দুর্জনেরা আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাধাবে।
মিথুন [২১ মে-২০ জুন]

দ্রুতগতির বাহন বর্জনীয়। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন।


সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
কর্কট  [২১ জুন-২০ জুলাই]

হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। ধারকর্জ ঋণমুক্ত হবেন। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ শুভ। 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। পিতামাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। বিদ্যাবুদ্ধি জ্ঞানগরিমা বাড়বে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

দাম্পত্য ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজি এড়িয়ে চলুন। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাত থাকবে শূন্য। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে। বাড়ির ইলেকট্র্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

ধৈর্য সাহস মনোবল বাড়বে। লাইফস্টাইল বদলে দেবে। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখুন। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। ভয় লজ্জা দুর্বলতা জেঁকে বসবে। রাগ জেদ আবেগ বর্জনীয়। আয় বুঝে ব্যয় করতে হবে। অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...